Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paytm Bank-এর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিজয় শেখর শর্মার, নতুন করে বোর্ড গঠন

Paytm Bank Chairman Vijay Shekhar Sharma Resigns, New Board Formation
Paytm Bank Chairman Vijay Shekhar Sharma Resigns, New Board Formation

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Paytm পেমেন্টস ব্য়াঙ্কের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখর শর্মা। একইসঙ্গে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বোর্ড থেকেও পদত্যাগ করেছেন তিনি।নতুন করে গঠন করা হবে এই বোর্ড।   

রয়টার্স সূত্রে খবর, বিজয় শেখর শর্মার ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পেটিমের তরফে। জানা গিয়েছে, নতুনটি যে বোর্ডটি গঠন করা হবে সেখানে থাকবেন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্রীনিবাসন শ্রীধর, ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার গর্গ এবং ভারতীয় প্রশাসনিক পরিষেবার দুই অবসরপ্রাপ্ত আধিকারিক। এনিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সিইও সুরিন্দর চাওলা বলেন, নতুন বোর্ডের সদস্যরা কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সংস্থার পরিচালন কাঠামো ও কার্যনির্বাহের মান আরও উন্নত করতেও সাহায্য করবে তাঁদের মূল্যবান পরামর্শ। 

পেটিএমের বিরুদ্ধে চিনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগ উঠেছিল। একটি চিনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি পাচার করা হচ্ছে সেদেশে। যা রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইনের বিরুদ্ধে। যার পরই ২৯ ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এর পর গ্রাহকদের স্বার্থে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ মার্চ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানায়, ১৫ মার্চের পর থেকে কোনও টপ আপ, ওয়ালেট, ফ্যাসট্যাগ, ন্যাশনাল কমন মবিলিটি কার্ডের মতো পরিষেবা আর গ্রহণ করা হবে না পেটিএমে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…