Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 week ago

Opposition MPs protest in Parliament: সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের

Opposition MPs protest in Parliament of commercial LPG cylinders
Opposition MPs protest in Parliament of commercial LPG cylinders

 

নয়াদিল্লি, ১২ মার্চ : এলপিজি সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ প্রমুখ বিক্ষোভে শামিল হন। কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে তাঁরা সুর চড়ান। উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘাতের আবহে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা।

You might also like!