Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Fog Alert by IMD in North western parts:আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তর-পশ্চিম ভারত, কমলা সতর্কতা জারি আইএমডি-র

Fog Alert by IMD in North western parts
Fog Alert by IMD in North western parts

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি: আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তর-পশ্চিম ভারত, এই মর্মে কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি এই অঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতিও বজায় থাকবে।

পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ওডিশার কিছু অংশে আগামী ২৪ ঘন্টা রাত ও সকালে ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টা মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়ও এই পরিস্থিতি বিরাজ করবে। আইএমডি আরও জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…