Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Delhi:উত্তর ভারতে শীত থেকে এখনই রেহাই নয়, আগামী ২৪ ঘন্টাও বজায় থাকবে ঠান্ডা

Several states of North India including Delhi will not be spared from severe cold
Several states of North India including Delhi will not be spared from severe cold

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : প্রবল ঠান্ডা থেকে এখনই রেহাই পাবে না দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। আগামী ২৪ ঘন্টা এমনই কনকনে ঠান্ডা বজায় থাকবে। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে আগামী ২৪ ঘন্টা ঠান্ডা ও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে।

আইএমডি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা এবং ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আইএমডি আগামী দু'দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…