Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ajit Pawar : ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প নেই : অজিত পাওয়ার

Ajit Pawar
Ajit Pawar

 

মুম্বই, ২৫ ডিসেম্বর : ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প নেই, সোমবার এই মন্তব্য করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি এদিন আরও বলেন, এখন পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "কোন বিকল্প নেই"। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন একথা বলেন।

সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা নিয়ে বিরোধী দলগুলি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "কোন বিকল্প নেই"।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা অনেক অপপ্রচার করেন। তবে কে দেশের স্বার্থ রক্ষা করবে, কার হাতে দেশ নিরাপদ, শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে কারা দেশের ভাবমূর্তিকে বাড়িয়েছে, এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, আমরা তিনটি রাজ্যের (সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের) ফলাফল দেখেছি – ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। এই তিন রাজ্যের নির্বাচনে বিজেপি জিতেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…