Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kiran Singh Dev:ছত্তিশগড়ে বিজেপির নতুন সভাপতি নিযুক্ত, দায়িত্ব পেলেন কিরণ সিং দেব

Kiran Singh Dev
Kiran Singh Dev

 

রায়পুর, ২১ ডিসেম্বর : ছত্তিশগড়ে নিযুক্ত হলেন বিজেপির নতুন সভাপতি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করা ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিরণ সিং দেব-কে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে কিরণ সিং দেব-কে নিযুক্ত করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

ছত্তিশগড়ের জগদলপুর থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত কিরণ দেব সিংকে দলের ছত্তিশগড় ইউনিটের সভাপতি নিযুক্ত করেছে বিজেপি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেই অনুযায়ী সিং-এর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। অরুণ সাও-এর স্থলাভিষিক্ত হবেন কিরণ, সম্প্রতি রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন অরুণ সাও। জগদলপুর বস্তার বিভাগের একমাত্র আসন যা অসংরক্ষিত। জগদলপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র হয়েছেন কিরণ সিং দেব। বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) থেকে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন সিং, তিনি দলের বস্তার জেলা ইউনিটের সভাপতিও ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জগদলপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র ছিলেন। বিজেপি সংগঠনে আরও কিছু দায়িত্ব সামলেছেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…