Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Karimganj: প্রায় ৬.৫ কোটি টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ উদ্ধার করিমগঞ্জের চুরাইবাড়িতে, বাজেয়াপ্ত ল‌রি, ধৃত দুই

Karimganj (File Picture)
Karimganj (File Picture)

 

বাজারিছড়া (অসম), ১৬ মাৰ্চ: প্রায় ৬.৫ কোটি টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়িতে। নিষিদ্ধ কফ সিরাপ পাচারে ব্যবহৃত ১৪ চাকার একটি লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যপ্রদে‌শের অশোকনগরের বাসিন্দা তথা লরি চালক র‌বি শর্মা এবং পাথারকা‌ন্দির (অসমের করিমগঞ্জ জেলাধীন) কলক‌লিব‌স্তির‌ সুশীল শুক্ল‌বৈদ্য বলে পরিচয় পাওয়া গেছে।

বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ শ‌নিবার সকা‌লে পিবি ১৩ ‌বি‌ডি ৫৫৩৪ নম্ব‌রের মুরগির দানা বোঝাই একটি ১৪ চাকার ল‌রি উত্তরপ্রদেশের বেণারস থে‌কে ত্রিপুরায় প্রবে‌শের জন্য আসে। চুরাইবা‌ড়ি ওয়াচপোস্টে কর্মরত পুলিশ কর্মীদের নিয়ে তিনি ওই ল‌রিতে তালা‌শি চালান। তালাশি অভিযানে মুরগির দানার বস্তার আড়াল থে‌কে ৪০২ কার্টু‌নে ৬৪,৩২০ শিশি নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপ এসকাফগুলির কা‌লোবাজারি মূল্য প্রায় সা‌ড়ে ছয় কো‌টি টাকা হ‌বে, জানান ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি।

নেশাদ্রব্য পাচারের অভিযোগে ল‌রির চালক ও সহচাল‌ক যথাক্রমে র‌বি শর্মা এবং সুশীল শুক্ল‌বৈদ্যকে আটক করা হয়। ধৃতদের বয়ানের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ অফিসার প্রণব।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…