Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

S Jaishankar:মোদীর গ্যারান্টি শুধু দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে : এস জয়শঙ্কর

S Jaishankar
S Jaishankar

 

তিরুবনন্তপুরম, ৬ জানুয়ারি : "মোদীর গ্যারান্টি" এমন একটি বিষয়, যা শুধুমাত্র দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শনিবার কেরলের তিরুবনন্তপুরমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, "''মোদী কি গ্যারান্টি'' এমন একটি বিষয়, যা শুধুমাত্র দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে। ''মোদী কি গ্যারান্টি'' মানে সুশাসন, জনকেন্দ্রিক নীতি। এর অর্থ হল, কেউ যদি বিদেশে সমস্যায় পড়েন, সে সৌদি আরব অথবা ইউএই অথবা ইউক্রেনের ছাত্ররা হোক না কেন, প্রধানমন্ত্রী মোদী তাঁদের জন্য আছেন। এটি একটি বড় পার্থক্য যা গত ১০ বছরে ঘটেছে।"

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, "আমি যখন বিদেশে যাই, মানুষজন ১০ মিনিটের জন্য আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি নিয়ে আলোচনা করে এবং তার পরে, তাঁরা আমাকে ভারত সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। ভারতে কি পরিবর্তন হয়েছে? আমরা যখন সংখ্যার দিকে তাকাই, ''অন্ন যোজনা'' হল একই সময়ে সমস্ত আমেরিকা এবং সমস্ত ইউরোপকে খাওয়ানোর মতো...তাই এখন ভারতের জন্য একটি খুব বড় সম্মান রয়েছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…