Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Kashmir Terror Attack: পহেলাগাঁওয়ের ৬০ কিমি দূরে কুলগাঁওয়ে জঙ্গিদের খোঁজ, সংঘর্ষে উত্তপ্ত জঙ্গল

Kashmir Terror Attack
Kashmir Terror Attack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে দু’তরফের গুলির লড়াই শুরু হয়েছে।পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর ঘাতক বাহিনীর হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটক এবং স্থানীয় এক টাট্টুচালক নিহত হয়েছিলেন। ঘটনাস্থল থেকে কুলগামের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের হত্যালীলা চালিয়েছিল।

জেলাসদর অনন্তনাগ থেকে কুলগামের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব ২০ কিলোমিটারের কাছাকাছি। সোপিয়ানের দূরত্বও প্রায় একই। অদূরে এলওসির ওপারেই রয়েছে লশকরের কয়েকটি লঞ্চ প্যাড রয়েছে। সেখান থেকে অতীতে বেশ কয়েক বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বিধানসভা ভোটের পরে নতুন করে কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার উদ্দেশে এলওসি বরাবর লঞ্চ প্যাডগুলিতে আবার জঙ্গিদের তৎপরতা শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর।

You might also like!