Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi Letter:প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে অত্যন্ত খুশি অযোধ্যার মীরা, জানালেন আমি ভীষণ আনন্দিত

Modi's letter to Meera
Modi's letter to Meera

 

নয়াদিল্লি ও অযোধ্যা, ৪ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা প্রকল্পের ১০ কোটি-তম সুবিধা প্রাপক মীরা মাঝিকে একটি চিঠি লিখেছেন। অযোধ্যায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর সম্প্রতি মীরা মাঝির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী পরিবারটির জন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন। এতে রয়েছে টি-সেট, রঙ পেন্সিল-সহ আঁকার খাতা। তিনি পরিবারটিকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর চিঠি পেয়ে খুশি ব্যক্ত করেছেন অযোধ্যার মীরা। বৃহস্পতিবার তিনি বলেছেন, "আমি ভীষণ আনন্দিত বোধ করছি। তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমার সন্তানদের জন্য কিছু উপহার-সহ নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন। তিনি শুধু আমাকেই নয়, গোটা মাঝি নগরকে একটি চিঠি পাঠিয়েছেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…