বহুতল রেস্তোরাঁয় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Fire at Resturent
Fire at Resturent

 

পুণে, ১ নভেম্বর : মহারাষ্ট্রের পুণে-তে আগুন লাগল একটি বহুতলের ওপরে রেস্তোরাঁয়। মঙ্গলবার সকালে পুণে শহরের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। বহুতল হোটেলের চার তলায় রেস্তোরাঁয় আগুন লাগে। সেখানকার জানলা, দরজা এবং দেওয়াল কাচের তৈরি হওয়ায় ধোঁয়ার আধিক্য বেশি ছিল।


দমকলকর্মীরা কাচ ভেঙে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালান। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। জেকে হোটেলের ওই বহুতলে একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমোন। তাঁরা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…