Breaking News

 

Country

2 years ago

Andhra Pradesh: অন্ধ্রের নেল্লোরে লরিতে ধাক্কা মারল দ্রুত গতির গাড়ি; মৃত ৩, আহত দু''জন

Lorry hit by speeding car in Andhra's Nellore
Lorry hit by speeding car in Andhra's Nellore

 

নেল্লোর, ২৪ এপ্রিল: অন্ধ্রপ্রদেশের নেল্লোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও দু''জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে পুলিশ জানিয়েছে, নেল্লোরের শ্রী পট্টি শ্রীরামুলু কাভালি গ্রামীণ মন্ডলের অধীনে মুসুনুর টোল প্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

দ্রুতগামী একটি গাড়ি বেসামাল হয়ে ট্রাকে ধাক্কা মারে, তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের এবং দু''জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত দু''জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ফিরছিল গাড়িটি।


You might also like!