Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Arvind Kejriwal :সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ এএপি প্রধান

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ১ জুলাই : আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সোমবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। এছাড়াও তিনি গত ২৬ জুন ট্রায়াল কোর্টের আদেশকেও চ্যালেঞ্জ করেছেন, ওই দিন তাঁকে ট্রায়াল কোর্ট ৩-দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে।

কিছু দিন আগে আবগারি মামলার তদন্তে দিল্লির তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। সেই গ্রেফতারিকেই এবার দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানালেন কেজরিওয়াল। একইসঙ্গে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়েছেন এএপি প্রধান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…