Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold wave grips Kashmir: 'চিল্লাই কালান'-এর অধীনে কাশ্মীর, ৬-৭ জানুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে উপত্যকায়

Jammu & Kashmir (File Picture)
Jammu & Kashmir (File Picture)

 

শ্রীনগর, ৫ জানুয়ারি: ভূস্বর্গ এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী 'চিল্লাই কালান'-এর অধীনে, যা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু থেকে কাশ্মীর, লেহ থেকে দ্রাস-সর্বত্রই জমজমাট ঠান্ডা। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৬-৭ জানুয়ারি পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে কাশ্মীরে। এরপর ৮ জানুয়ারি সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৯-১০ জানুয়ারি পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

সমগ্র কাশ্মীর এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে, প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঠান্ডা থেকে বাঁচতে আগুনের তাপ কার মানুষজন। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ সর্বত্রই হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকার কারণে জল জমে বরফ হচ্ছে কাশ্মীরে, শ্রীনগরের ডাল লেকে বরফের হালকা আস্তরণ জমে গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…