Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

মধ্যপ্রদেশে লাইনচ্যুত ইন্দোর-জব্বলপুর ওভারনাইট এক্সপ্রেস, হতাহতের খবর নেই

Indore-Jabbalpur overnight express derailed in Madhya Pradesh
Indore-Jabbalpur overnight express derailed in Madhya Pradesh

 

জব্বলপুর, ৭ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত হয়ে গেল ইন্দোর-জব্বলপুর ওভারনাইট এক্সপ্রেস। এক্সপ্রেস ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। শনিবার সকাল ৫.৫০ মিনিট নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ইন্দোর-জব্বলপুর ওভারনাইট এক্সপ্রেস।

পশ্চিম মধ্য রেলের সিপিআরও হরশীত শ্রীবাস্তব বলেছেন, ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। জব্বলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগে, ধীর গতিতে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। সকাল ৫.৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্ল্যাটফর্ম থেকে মাত্র ১৫০ মিটার দূরে ট্রেনটি বেলাইন হয়ে যায়।

You might also like!