Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rajnath Singh:ভারতীয় সেনাবাহিনী সাধারণ নয় দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

রাজৌরি, ২৭ ডিসেম্বর  : ভারতীয় সেনাবাহিনী কোনও সাধারণ সেনাবাহিনী নয়, তাঁরা দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা, বুধবার সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশে এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় যান। জম্মু কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সেখানকার পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সেখানে গিয়ে তিনি বলেন, নিহত সেনাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি সেনা কর্মীরাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং আরও জানান, আমি আহত সেনা কর্মীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করব। তিনি বলেন, শহীদ হওয়া আমাদের চারজন সেনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সকলের প্রতি এই দেশের কৃতজ্ঞতা রয়েছে। যদিও মাতৃভূমির সেবায় আপনাদের ত্যাগ কখনই শোধ করা যাবে না, আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি যে এই সরকার সর্বদা আপনার পাশে দাঁড়িয়েছে এবং আমরা সর্বদা আপনাদের কল্যাণ করব।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…