Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Rain forcast : দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র, দিল্লিতে স্বস্তির আবহাওয়া

Rain forcast (symbolic picture)
Rain forcast (symbolic picture)

 

নয়াদিল্লি, ১২ জুলাই ঃ ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী রবিবার পর্যন্ত কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী তিনদিন গুজরাটেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয় এবং বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ এবং পূর্ব রাজস্থানে আগামী পাঁচ দিন এবং পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টির জন্য জাতীয় রাজধানী দিল্লিতে আবহাওয়া স্বস্তিদায়ক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…