Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

1 month ago

Himachal Monsoon: বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল; মৃত্যু বেড়ে ২৫৯, এখনই থামবে না বর্ষণ

Himachal Pradesh monsoon
Himachal Pradesh monsoon

 

শিমলা, ২ সেপ্টেম্বর : বর্ষার বৃষ্টিতে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯। বহু রাস্তা এখনও বন্ধ রয়েছে, পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টির দাপট বজায় থাকবে পাহাড়ি এই রাজ্যে।

স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে বর্ষাকালীন দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯-এ দাঁড়িয়েছে। ৩০ জুন থেকে ১ সেপ্টেম্বর—এই ৬৪ দিনের মধ্যে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ ১,২০০ কোটি টাকা ছাড়িয়েছে। মৃত ২৫৯ জনের মধ্যে ১০৬ জনের মৃত্যু হয়েছে বৃষ্টি ও দুর্যোগজনিত ঘটনায়; এর মধ্যে ভূমিধসে ১৮ জন এবং জলে ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে সড়ক দুর্ঘটনায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

You might also like!