Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jharkhand Political Crisis:হেমন্ত সোরেন আবেদন খারিজ সুপ্রিম কোর্টে,ফেরত পাঠানো হল ঝাড়খণ্ড হাই কোর্টে

Hemant Soren
Hemant Soren

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন । কিন্তু ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হেমন্তের গ্রেপ্তারির মামলার শুনানি হবে হাই কোর্টে। এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে না শীর্ষ আদালত ।মামলাটি ঝাড়খণ্ড হাই কোর্টে ফেরত পাঠানো হয়েছে।

 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। যার নেতৃত্বে ছিলেন বিচারপতি সঞ্জীব খন্না। এ ছাড়া, ওই বেঞ্চে ছিলেন বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী।সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাই কোর্টে আগে আবেদন জানাতে হবে হেমন্তকে। হাই কোর্টের এক্তিয়ার শীর্ষ আদালত লঙ্ঘন করবে না। হাই কোর্টের নির্দেশের পরে সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে।

হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, হাই কোর্টে এর আগে একটি আবেদন করা হয়েছিল। পরে সেই মামলা প্রত্যাহার করা হয়। সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার যুক্তিও দিয়েছেন তিনি। হেমন্তের তরফে আইনজীবীর সওয়াল, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এক জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাই আমরা সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছি।’’

বিচারপতি খন্না বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হয়েছে তো কী হয়েছে? আদালতের কাছে সবাই সমান। আজ আপনাকে কোনও সুবিধা দিলে আগামীকাল সবাইকে দিতে হবে। এটা তো হয় না। কেন আপনারা হাই কোর্টে আবেদন না করে সুপ্রিম কোর্টে আসবেন? নতুন করে আবার হাই কোর্টে আবেদন করুন।’’ উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি।

জমি জালিয়াতি মামলায় এর আগে ইডির তলবের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। সে বারও মামলা ঝাড়খণ্ড হাই কোর্টে ফেরত পাঠানো হয়েছিল। হাই কোর্ট হেমন্তের আবেদন খারিজ করে দেয়। তাঁকে ইডির তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। জমি জালিয়াতি মামলায় ৬০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে হেমন্তের বিরুদ্ধে।

বুধবার দুপুরে হেমন্তের রাঁচীর বাসভবনে প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালায় ইডি। রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে রাজভবনে গিয়ে হেমন্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। জেএমএম জানায়, তারা বিধানসভায় দলনেতা হিসাবে নির্বাচিত করেছে চম্পই সোরেনকে। শুক্রবার রাঁচীর রাজভবন থেকে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন চম্পই। রাজ্যপাল ১০ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…