Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Gold-wrapped shoes of Ram Lalla : সোনায় মোড়া নজরকাড়াশ্রীরামের পাদুকাযুগল! জানেন কত খরচ?

Paduka of Ram Lalla (Collected)
Paduka of Ram Lalla (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অপেক্ষায় ইতি টেনে ২২ জানুয়ারি রাম লাল্লার অভিষেক অনুষ্ঠান সম্পাদিত হতে চলেছে। রাজসূয় যজ্ঞের মতোই চলছে আয়োজন। অযোধ্যায়  রাম মন্দিরের উদ্বোধনের জন্য প্রস্তুতি  চলছে পুরোদমে। প্রস্তুত ভগবান রামের পাদুকা জোড়াও। আপাতত তা দর্শনের জন্য রাখা এসজি হাইওয়ের তিরুপতি বালাজি মন্দিরে। 

এই পাদুকা তৈরি করেছেন হায়দরাবাদের শ্রী চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে লেগেছে ১ কেজি সোনা ও ৭ কেজি রুপো। এ ছাড়া পাদুকাটিতে জ্বলজ্বল করছে মূল্যবান রত্ন। এখন ভক্তরা এই পাদুকা যুগল দর্শন করতে পারবেন। এর আগে রবিবার তা রামেশ্বরধাম থেকে আহমেদাবাদে আনা হয়। 

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লাল্লার অভিষেক অনুষ্ঠানে সারা দেশ থেকে আসছেন স্বনামধন্য় বক্তিরা। তার আগে ১৯ জানুয়ারি অযোধ্যায় আনা হবে শ্রীরামের চরণ পাদুকাযুগল। এই পাদুকা হাতে নিয়ে, শ্রী চল্লা শ্রীনিবাস ৪১ দিন ধরে অযোধ্যায় নির্মাণাধীন মন্দির প্রদক্ষিণ করেছিলেন। 

অস্থায়ী মন্দির থেকে নতুন রামমন্দিরে রামলালার মূর্তি নিয়ে যাবেন নরেন্দ্র মোদি! এই উৎসবের জন্য, ট্রাস্ট আড়াই হাজার অতিথিদের একটি তালিকাও প্রস্তুত করেছে, যাঁদের রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চার হাজার সাধুকেও। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে।  

মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে অর্থাৎ  ১৬ জানুয়ারি থেকে অভিষেক অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে। রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই অযোধ্যায় ভিড় এড়াতে ভক্তদের যে-যার নিজের শহর বা এলাকায় স্থানীয় মন্দিরে গিয়ে অনুষ্ঠানটি উদযাপন করতে অনুরোধ করেছেন। চম্পত রাই জানান,  ২২ জানুয়ারি অযোধ্যায় না এসে বরং স্থানীয় ধর্মস্থানে রামলাল্লাকে স্মরণ করতে । নিকটতম মন্দির ছোট হোক বা বড়, সেখানেই যেন শাল প্রাংশু মহাভূজ রথীর আরাধনা করেন ভক্তরা, এমনটাই আবেদন ট্রাস্টের।   

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…