Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Giriraj Singh:সিএএ নিয়ে অভয় দিলেন গিরিরাজ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন কারও সমস্যা হওয়ার কথা নয়

Giriraj Singh
Giriraj Singh

 

পাটনা, ১৩ মার্চ : সিএএ নিয়ে অভয় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, "সিএএ নিয়ে কারও সমস্যা হওয়ার কথা নয়। এটা নাগরিকত্ব কেড়ে নেয় না, বরং নাগরিকত্ব প্রদান করে।" গত সোমবার দেশে চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। এই আইন কার্যকর হওয়ার পর থেকেই বিরোধীরা সমালোচনা করে আসছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রমুখ সিএএ-র সমালোচনা করেছেন।

এমতাবস্থায় সিএএ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার বিহারের রাজধানী পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "সিএএ নিয়ে কারও সমস্যা হওয়ার কথা নয়। এটা নাগরিকত্ব কেড়ে নেয় না, বরং নাগরিকত্ব প্রদান করে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…