Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Emmanuel Macron: দুদিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট!পুরানো ‘ইতিহাস খুঁজবেন’ মোদি-ম্যাক্রোঁ

Emmanuel Macron - Narendra Modi (File Picture)
Emmanuel Macron - Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে সাধারণতন্ত্র দিবসের  প্রধান অতিথি হয়ে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে  নামবে ফরাসি প্রেসিডেন্টের বিমান। জয়পুরের আমের দুর্গো থেকে ভারত সফর শুরু ম্যাক্রোঁর। এর পর যন্তরমন্তরে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে হেরিটেজ ট্যুরে বের হবেন। এর পর প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে রোড-শোতেও যোগ দেবেন তিনি। দুই রাষ্ট্রনেতা পায়ে হেঁটে ‘খুঁজবেন ইতিহাস’।

এই ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে বাংলার। ১৭৩৪ সালে দুই ফরাসি জেসুইট জ্যোতির্বিজ্ঞানী হুগলি নদী তীরের শহর চন্দননগরে জেসুইট মিশনে নিযুক্ত ছিলেন। জয়পুরের প্রতিষ্ঠাতা জ্যোতির্বিজ্ঞানী রাজা সওয়াই জয় সিং তাঁদের যন্তরমন্তর পরিরদর্শনে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মোদি-ম্যাক্রোঁ রোড শোয়ে সেই ইতিহাসেরই পুনরুত্থান ঘটবে বৃহস্পতিবার। যন্তরমন্তর থেকে সঙ্গনী গেট অবধি হাঁটবেন দুই রাষ্ট্রনেতা, এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মশলা চা পান করবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই ব্যবহার করে। রাতে রামবাগ প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। আগামিকাল প্রজাতন্ত্র দিবসেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…