Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Delhi:দিল্লির ময়ূর বিহারে ক্যাফেতে আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

Fire in Delhi's Mayur Vihar cafe
Fire in Delhi's Mayur Vihar cafe

 

নয়াদিল্লি, ১৫ জুলাই : রাজধানী দিল্লিতে আবারও অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির ময়ূর বিহার ফেস ২ এলাকায় অবস্থিত একটি ক্যাফেতে। আগুন লাগে পোশাক তৈরির দোকানেও। নীলম মাতা মন্দিরের কাছে অবস্থিত ওই ক্যাফে ও দোকানে আগুন লাগে রবিবার রাতে। দমকলের ২৩টি ইঞ্জিন ও দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। তবে, বেলা এগারোটা নাগাদও ধোঁয়া বেরোতে দেখা যায়।

দিল্লি দমকলের ডেপুটি চিফ ফায়ার অফিসার এস কে দুয়া বলেছেন, "দিল্লি ফায়ার সার্ভিস রবিবার রাত ১১.৪০ মিনিট নাগাদ ক্যাফেতে আগুন লাগার বিষয়ে জানতে পারে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে দেখা যায়, আগুন বহুতলের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এই অগ্নিকাণ্ডে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমাদের একজন দমকল কর্মী আহত হয়েছেন। আমরা তাঁকে হাসপাতালে পাঠিয়েছি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…