Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

: Arvind Kejriwal:ভগবান রামের ত্যাগ ও মর্যাদা সবাইকে নিজেদের জীবনে গ্রহণ করতে হবে : অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : ভগবান রামের ত্যাগ ও মর্যাদা সবাইকে নিজেদের জীবনে গ্রহণ করতে হবে। এই আহ্বান জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, সমগ্র দেশ অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করেছে। আমাদের সবাইকে নিজেদের জীবনেও ভগবান রামের ত্যাগ ও মর্যাদা গ্রহণ করা দরকার। কেজরিওয়াল যোগ করেছেন, এখন একজন শেঠের দু'টি সন্তান রয়েছে, তাঁরা দু'জনেই ভগবান রামের পোশাক পরে বসে আছে, কিন্তু নিজেদের পিতার মৃত্যুর পরে তাঁরা আদালতে জমি-সম্পত্তির জন্য লড়াই করছে। ভগবান রামও নিশ্চয়ই ভাবছেন, এরা কেমন ভক্ত যারা নিজেদের মধ্যে মারামারি করছে।"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেছেন, "২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিল বিশ্বের সকলের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।" এরপরই কেজরিওয়াল বলেন, "আমরা প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ১২টি তীর্থস্থানে 'তীর্থ-যাত্রা' পরিচালনা করি। এখনও পর্যন্ত ৮৩ হাজার মানুষকে তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই অযোধ্যা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা যতটা সম্ভব অযোধ্যা নিয়ে যাওয়ার চেষ্টা করব।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…