Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Droupadi Murmu :গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লিতে ২০২৩ সালের জন্য সেরা নির্বাচনী অনুশীলন পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, "গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন।"

রাষ্ট্রপতির কথায়, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এদিন নতুন দিল্লিতে ১৪-তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বলেছেন, এ বছর সমগ্র দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গোটা দেশে ১২ লক্ষ ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, দেশে ৯৬ কোটির বেশি ভোটার রয়েছেন এবং ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে নির্বাচন কমিশন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের সময় প্রযুক্তির ভূমিকা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…