Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bihar::লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ বিধায়ক কিরণ দেবীর বাড়িতে ইডির অভিযান

ED raids house of MLA Kiran Devi
ED raids house of MLA Kiran Devi

 

পাটনা, ২৭ ফেব্রুয়ারি  : রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ বিধায়ক কিরণ দেবীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে ইডির দল বিহারের গাধানি থানার আগিয়াওনে বিধায়ক কিরণ দেবীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে দেয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কিরণ দেবী এবং তাঁর পরিবার তাঁদের বাসভবনে উপস্থিত নেই। কিরণ দেবীর স্বামী অরুণ কুমার যাদবও সন্দেশ নামক স্থানের বিধায়ক হয়েছেন। ইডির এদিনের অভিযানের আগে, সিবিআই ইতিমধ্যেই জানুয়ারিতে কিরণের বাড়িতে হানা দিয়েছিল।

অন্যদিকে, বালি ব্যবসায়ী অরুণ যাদবকে আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ মনে করা হয়। ২০২৩ সালেও সিবিআই তাঁর ঠিকানায় অভিযান চালিয়েছিল। পাটনায় বালির ব্যবসা করে অরুণ প্রচুর সম্পদ তৈরি করেছেন বলে অভিযোগ। তিনি লালুর পরিবারকে অনেক ফ্ল্যাট উপহার দিয়েছেন। এই সব অভিযোগের ভিত্তিতেই ইডি জোরকদমে অভিযান শুরু করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…