Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : প্রথম দিনেই কত টাকা এল রামমন্দিরের দানবাক্সে, জানেন?

Ramlala (File Picture)
Ramlala (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবারই উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা। মন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, মঙ্গল এবং বুধ দু’দিনেই অন্তত ৫ লক্ষ (দিন প্রতি) ভক্তের সমাগম হয়েছে রামমন্দিরে। আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দানবাক্সে।

আপাতত শুধু মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে পেরেছেন তাঁরা। তাতেই জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন এবং মন্দিরের ১০টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব।

প্রথম দিনেই এই পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় চমৎকৃত মন্দির কর্তৃপক্ষ। অবশ্য কেন্দ্র আগেই জানিয়েছে, অযোধ্যার রামমন্দির তৈরি হয়েছে গোটা দেশ থেকে আসা দানের অর্থে। কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে মন্দির তৈরি করতে। উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রেহর জন্যও এসেছে নানা দানসামগ্রী। ফলে প্রথম দিনে কোটি টাকার দান আসবে সেটাই স্বাভাবিক— এমনও বলছেন কেউ কেউ।

তবে দান যেমন জমা পড়েছে, তেমনই প্রথম দিনে মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছে। আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশ প্রশাসন নেতা-মন্ত্রী এবং তারকাদের অনুরোধ করেছেন তাঁদের রামমন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে। ভক্তদেরও অনুরোধ করেছেন কিছু দিন ধৈর্য ধরে পরে রামমন্দির দর্শনে আসতে। আপাতত রামমন্দিরে প্রথম পর্বের উৎসাহী ভিড় কমার অপেক্ষা করছে প্রশাসন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…