দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সকলের জীবনে সাহস ও সংযমের জন্য প্রার্থনা

Narendra Modi
Narendra Modi

 


নয়াদিল্লি, ৫ অক্টোবর  : এবার উমার বিদায়ের পালা। কয়েক দিনের মহোৎসবের ইতি। বিষাদভরা বিসর্জনের বাজনা বেজে উঠেছে বাংলা তথা দেশজুড়ে। বিজয়া দশমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে বিজয়ের প্রতীক বিজয়াদশমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি কামনা করি এই শুভ অনুষ্ঠানটি প্রত্যেকের জীবনে সাহস, সংযম এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…