Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Air quality of delhi poor: পুরু ধোঁয়াশায় ঢাকল দিল্লি, মাত্রাতিরিক্ত দূষণে হাঁসফাঁস করছে রাজধানী

Air quality of delhi poor
Air quality of delhi poor

 

নয়াদিল্লি, ২০ নভেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। দিন দিন খারাপ হচ্ছে দিল্লির বাতাস, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দূষণ মোকাবিলায় দিল্লি সরকার সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি করেছে। তার পরেও পরিস্থিতি বদলায়নি। বুধবার সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ - সর্বত্রই অতি ঘন কুয়াশা ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমে গিয়েছে দিল্লিতে। দৃশ্যমানতা কম থাকায় দিল্লিতে ট্রেন পরিষেবাও কিছুটা বিঘ্নিত হয়েছে। অনেক ট্রেনই দেরিতে চলছে। দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

You might also like!