Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Covid case increasing: করোনা চিন্তা বাড়াচ্ছে কেরলে; ২৪ ঘন্টায় সংক্রমিত ৩০০ জন, প্রাণহানি ৩ জনের

Corona worries Kerala; 300 people infected in 24 hours, 3 people died
Corona worries Kerala; 300 people infected in 24 hours, 3 people died

 

তিরুবনন্তপুরম, ২১ ডিসেম্বর: করোনার নতুন উপরূপ জেএন.১ নতুন করে চিন্তা বাড়াচ্ছে কেরলে। কেরলে এই উপরূপের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। বুধবার অর্থাৎ বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬৬৯।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬৬৯। করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। যদিও, করোনার এই নতুন উপরূপ নিয়ে ভয় না পাওয়ার কথাই বলেছেন স্বাস্থ্য কর্তারা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…