Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Rahul Gandhi: শর্তসাপেক্ষে বিজেপির স্পিকারকে সমর্থন দিতে রাজি কংগ্রেস: রাহুল

Congress willing to support BJP Speaker with conditions: Rahul
Congress willing to support BJP Speaker with conditions: Rahul

 

নয়াদিল্লি, ২৫ জুন: নতুন সরকার গঠনের পর সোমবার সংসদের অধিবেশন শুরু হয়েছে। তার পরদিনই এবার স্পিকার পদ নিয়ে সরকার-বিরোধীদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। লোকসভা স্পিকার পদে এবার এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা।

রাহুল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ওম বিড়লাকে যাতে বিরোধীরা সমর্থন করে সেই আর্জি নিয়ে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন। ফোনে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বলেন, ইন্ডি জোট যাতে ওম বিড়লাকে সমর্থন করেন, সে বিষয়টি দেখার জন্য। রাজনাথ সিংয়ের প্রস্তাবে সম্মতি জানান মল্লিকার্জুন খাড়গে। তবে সেইসঙ্গে খাড়গে একটি শর্তও আরোপ করেন বলে দাবি রাহুলের। তিনি বলেন, ওম বিড়লাকে স্পিকার পদে তাঁরা সমর্থন করতে রাজি। কিন্তু ডেপুটি স্পিকার পদে রাখতে হবে বিরোধী দলের কাউকে। যদিও এই বিষয়ে সরকার ও বিরোধীপক্ষের কোনও ঐকমত্য হয়েছে কিনা জানাননি রাহুল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…