Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Ravi Shankar Prasad: কংগ্রেস সাংবিধানিক বৈধতার সমস্ত সীমা অতিক্রম করছে : রবিশঙ্কর প্রসাদ

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ফের কংগ্রেসের সমালোচনায় সরব বিজেপি। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, কংগ্রেস সাংবিধানিক মর্যাদার সমস্ত সীমা অতিক্রম করছে। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুল গান্ধী সবসময় সংবিধান নিয়ে কথা বলেন, সংবিধানের অধীনে ধর্ম ভিত্তিক সংরক্ষণ অনুমোদিত নয়।

রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, "কীভাবে মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জমিয়ত উলেমা-ই-হিন্দকে বলছেন, আমরা মুসলমানদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের দাবি বিবেচনা করব। শুধুমাত্র ভোটের জন্য আপনি আর কতবার দেশ ভাঙবেন? বিজেপি এবং এনডিএ-কে পরাজিত করতে, ভোট পেতে কংগ্রেস দল সাংবিধানিক বৈধতা এবং রাজনৈতিক নৈতিকতার সমস্ত সীমা অতিক্রম করছে।"

You might also like!