Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

Thrissur Road Accident: কেরলমের ত্রিশূরে বাইকে ধাক্কা গাড়ির, শিশু-সহ মৃত্যু ৩ জনের

Road accidents in Kerala
Road accidents in Kerala

 

ত্রিশূর, ৬ সেপ্টেম্বর : কেরলমের ত্রিশূরে বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে। শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে গুরুভায়ুর-কুন্নামকুলাম সড়কে। নিহতরা হলেন মুনীর (৩৫), তাঁর স্ত্রী সাফনা (২৫) এবং দম্পতির তিন বছরের ছেলে ইয়ামিল আইবাক। তাঁরা চাভাক্কাডের এডাক্কাজিয়ুরের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশে কিছু সময়ের জন্য নিজেদের বাইকটি থামান তাঁরা, সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী ও দম্পতির ছোট সন্তানের মৃত্যু হয়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!