Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Noida: নয়ডায় গাড়ি থেকে উদ্ধার অগ্নিদগ্ধ দেহ, মৃতের দুই বন্ধু পুলিশ হেফাজতে

A charred body of a man was recovered from a burnt car in Uttar Pradesh's Noida
A charred body of a man was recovered from a burnt car in Uttar Pradesh's Noida

 

নয়ডা, ২৩ অক্টোবর : উত্তর প্রদেশের নয়ডায় আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ। মৃতের নাম - সঞ্জয় যাদব। তিনি গাজিয়াবাদের বাসিন্দা। বুধবার সকালে এডিসিপি (গ্রেটার নয়ডা) অশোক কুমার বলেছেন, মঙ্গলবার রাতে দাদরি থানা এলাকায় আগুন পুড়ে যাওয়া একটি গাড়ি দেখতে পাওয়া যায়। পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছয়। ওই গাড়ির ভিতর থেকে সঞ্জয় যাদব নামে একজনের দেহ উদ্ধার হয়। তিনি গাজিয়াবাদের বাসিন্দা।

অশোক কুমার নাম এই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, "মৃতের পরিবার জানিয়েছে, সঞ্জয় তাঁর দুই বন্ধুর সঙ্গে বেরিয়েছিল এবং গয়না নিয়ে কিছু সমস্যা ছিল। দুই বন্ধুকে আটক করা হয়েছে। একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।"

You might also like!