Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Omar Abdullah: নিরীহ নাগরিকদের ওপর বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে,ওমর আব্দুল্লাহ

Omar Abdullah
Omar Abdullah

 

শ্রীনগর, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিন্দার সুরে ওমর আব্দুল্লাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিরীহ নাগরিকদের ওপর বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে। পহেলগাম সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বুধবার এক্স হ্যান্ডেলে ওমর আব্দুল্লাহ লিখেছেন, "আমরা তীব্র নিন্দা জানাই। মূল্যবান জীবন চলে যাওয়ায় আমরা শোক প্রকাশ করছি। প্রিয়জনদের ক্ষতিপূরণ কোনও অর্থই দিতে পারবে না, তবে সমর্থন ও সংহতির নিদর্শন হিসেবে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমাদের হৃদয় শোকাহত পরিবারের প্রতি, এই অন্ধকার সময়ে আপনাদের পাশে আছি। কিন্তু সন্ত্রাস কখনও আমাদের সংকল্প ভাঙতে পারবে না, এই বর্বরতার পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।"

You might also like!