Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi:স্বাধীন ভারতে জন্মেছি, আমার স্বপ্নও স্বাধীন চিন্তাশীল : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : স্বাধীন ভারতে আমি জন্মেছি, আমার স্বপ্নও স্বাধীন চিন্তাশীল। বুধবার রাজ্যসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেস বলছে, আমরা পিএসইউ (পাবলিক সেক্টর উদ্যোগ) বিক্রি করে ধ্বংস করেছি। আমি তাঁদের কাছে জানতে চাই, কারা বিএসএনএল ও এমটিএনএল ধ্বংস করেছে? কংগ্রেসের অধীনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড-এর অবস্থা স্মরণ করুন। তাঁরা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং এয়ার ইন্ডিয়া ধ্বংস করেছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "কংগ্রেস এবং ইউপিএ নিজেদের ব্যর্থতা থেকে পালাতে পারে না। এখন যে বিএসএনএল আপনারা ধ্বংস করেছেন, তা মেড ইন ইন্ডিয়া ৪জি এবং ৫জি-র দিকে যাচ্ছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড রেকর্ড রাজস্ব উৎপাদন দেখাচ্ছে এবং এটি এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার উৎপাদন কারখানা হয়ে উঠেছে। আমরা গল্পের মোড় ঘুরিয়েছি। এখন ভারতীয় জীবন বীমার শেয়ার রেকর্ড ভাঙছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…