
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের যান্ত্রিক গোলযোগের পড়ল স্পাইসজেট উড়ান । অবতরণের কিছুক্ষণ আগে হঠাৎই বিমানে যান্ত্রিক ত্রুটির আঁচ পান পাইলট। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। কেবিন এবং ককপিট ভরে ওঠে ধোঁয়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এর পরেই দ্রুত পাইলট যোগাযোগ করেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গে। কোনও রকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে আপৎকালীন অবতরণ করানো হয় তেলঙ্গানার হায়দরাবাদ বিমানবন্দরে।
হায়দরাবাদ বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় কানাডার ডি হ্যাভিল্যান্ড সংস্থার নির্মিত ওই কিউ-৪০০ টার্বো-ইঞ্জিন বিমানে মোট ৮৬ জন যাত্রী ছিলেন। তাঁর সকলেই অক্ষত রয়েছেন। ঘটনার জেরে ন’টি বিমানের যাত্রপথ বদল করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
