Bilkis Banu : বিলকিসের দ্রুত শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Bilkis Banu
Bilkis Banu

 

কলকাতা, ১৪ ডিসেম্বর  : বিলকিস বানোর ধর্ষকদের ‘সাজার মেয়াদ শেষের আগে’ মুক্তি দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের দ্রুততার ভিত্তিতে নতুন বেঞ্চ গড়ে শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

গত ১৫ আগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিস-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। তার আগে, মে মাসে মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাত সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি পরিচালিত গুজরাত সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পায়।

শীর্ষ আদালতের কাছে বিলকিসের আইনজীবী শোভার দাবি ছিল, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির পুনর্বিবেচনা করা হোক। এবং সেই শুনানি হোক দ্রুততার ভিত্তিতে। এর আগে মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মেনে নিয়েছিল প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগী এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চে ১১ ধর্ষক ও খুনির মুক্তির প্রতিবাদে ধর্ষিতা বিলকিসের আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বিচারপতি বেলা সরে দাঁড়ানোর শুনানি পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিলকিসের আইনজীবী শোভা দ্রুত নতুন বেঞ্চ গড়ে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যথা সময়ই বিষয়টি তালিকাভুক্ত হবে।

বুধবার প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিলকিসের আইনজীবী শোভা গুপ্তের আবেদন খারিজ করে বলে, ‘‘রিট পিটিশনের বিষয়টি তালিকাভুক্ত হবে। দয়া করে বার বার একই আবেদন জানাবেন না। এটা খুবই বিরক্তিকর।’’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…