Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anupam kher in Ayodhya: হনুমান গর্হি মন্দিরে পুজো দিলেন অনুপম, বললেন অযোধ্যার বাতাবরণ খুবই মনোরম

Anupam kher in Ayodhya (File Picture)
Anupam kher in Ayodhya (File Picture)

 

অযোধ্যা, ২২ জানুয়ারি: অযোধ্যার হনুমান গর্হি মন্দিরে পুজো দিলেন অভিনেতা অনুপম খের। সোমবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় পবনপুত্র হনুমানের পূজার্চনা করেছেন অভিনেতা অনুপম খের। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর অনুপম বলেছেন, "ভগবান রামের কাছে যাওয়ার আগে, ভগবান হনুমানের দর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। অযোধ্যার বাতাবরণ খুবই মনোরম। সর্বত্র বাতাসে জয় শ্রী রাম স্লোগান, আবার এসেছে দীপাবলি, এটাই আসল দীপাবলি।"

অভিনেতা অনুপম খের আরও বলেছেন, "আজ আমি লক্ষ লক্ষ কাশ্মীরি হিন্দুদের প্রতিনিধিত্ব করছি, যাদের নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আজ ভগবান রাম নিজের বাড়িতে ফিরে আসছেন এবং আমি আশা করি আমরাও শীঘ্রই ফিরে আসব। আমি হনুমান গর্হিও গিয়েছিলাম, সারা বিশ্বের মানুষ এই দিনটি উদযাপন করছে। আজ দীপাবলি এবং এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, আরও অনেক কিছু।" অনুপম আরও বলেন, "ঐতিহাসিক ! বিস্ময়কর! হিন্দু ধর্মের এমন পরিবেশ আগে কখনও দেখিনি। এটি দীপাবলির চেয়েও বড়। এটাই আসল দীপাবলি...মর্যাদা পুরুষোত্তম রাম মঙ্গল এবং ত্যাগের বোধের প্রতীক। সেই অনুভূতিগুলি এখানে দেখা যাচ্ছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…