Australian Prime Minister Anthony Albanese:৯-১০ সেপ্টেম্বর ভারতের আসছেন অ্যান্টনি অ্যালবানিজ, অংশ নেবেন জি-২০ নেতাদের সম্মেলনে

Australian Prime Minister Anthony Albanese,,Narendra Modi
Australian Prime Minister Anthony Albanese,,Narendra Modi

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : জি-২০ নেতাদের শিখর সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসছেন অ্যান্টনি অ্যালবানিজ। শনিবার অস্ট্রেলিয়ার পক্ষ ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দেবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভারত সফর, আসলে তাঁর তিন দেশ সফরের অংশ হবে। তিনি ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেও যাবেন। অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, "৯-১০ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ নতুন দিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।"






শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…