
নয়াদিল্লি, ৪ নভেম্বর : হাওয়া ‘খারাপ’ দিল্লির। শুক্রবার রাজধানী দিল্লির বাতাস পৌঁছে গেল আরও বিপজ্জনক দূষণ মাত্রায়। বাতাসের অবস্থা খারাপ গাজিয়াবাদ ও নয়ডাতেও, দূষণ-জ্বালায় জ্বলছে হরিয়ানার গুরুগ্রামও। দিল্লি-এনসিআর-এ বাতাসের গুণগত মান ক্রমাগত হ্রাস পাচ্ছে, শুক্রবার দিল্লিতে সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৭২ (একিউআই) ৫২৬।
এদিন সকালে ঘন কুয়াশার আস্তরণ দিল্লির আকাশকে ঢেকে ফেলে। দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় এদিন এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৫৬২, যা খুবই খারাপ পর্যায়ে পড়ে। গুরুগ্রামে একিউআই ছিল ৫৩৯, দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৫৬৩। উত্তর প্রদেশের গাজিয়াবাদও ধোঁয়াশায় আচ্ছন্ন থাকার কারণে বাতাসের গুণমান 'খুব খারাপ' ক্যাটাগরিতে ছিল। এদিকে, বায়ুদূষণের প্রেক্ষিতে নয়ডার স্কুলগুলিতে শুরু হচ্ছে অনলাইনে পঠনপাঠন।
