'আইএনএস অরিহন্ত' থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ

'আইএনএস অরিহন্ত’ থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ
'আইএনএস অরিহন্ত’ থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ

 

পারমাণবিক সাবমেরিন ‘আইএনএস অরিহন্ত’ থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এক বিবৃতি জারি করে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, “আইএনএস অরিহন্ত থেকে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। অত্যন্ত সফলভাবে এই পরীক্ষা সফল হয়েছে। প্রয়োজনীয় সমস্ত শর্ত ও প্যারামিটারের সবগুলিই পূরণ হয়েছে। পরমাণু হামলা সংক্রান্ত ভারতের প্রথম হামলা না করার নীতি মেনেই দেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করা হয়েছে।”উল্লেখ্য , স্থল এবং আকাশ থেকে পরমাণু হামলা চালানোর ক্ষমতা আগেই ছিল ভারতের। শুধু সমুদ্রগর্ভ থেকে পরমাণু হামলা চালানোর ক্ষমতা ভারতের ছিল না। আইএনএস অরিহন্ত সম্পূর্ণ রূপে প্রস্তুত হয়ে যাওয়ায় ভারত সমুদ্রের গভীরে পরমাণু অস্ত্র এবং মিসাইল মজুত করার সামর্থ্য পেয়ে গেল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…