Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Narendra Modi :বিগত ১০ বছরে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : বিগত ১০ বছরে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "পিএম-কিষাণ-এর ৬ বছর পূর্ণ হওয়ায় দেশজুড়ে আমাদের কৃষক ভাই ও বোনদের অনেক অনেক অভিনন্দন। এটা আমার জন্য অত্যন্ত তৃপ্তি এবং গর্বের বিষয় যে, এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা পৌঁছেছে। আমাদের এই প্রচেষ্টা অন্নদাতাদের সম্মান, সমৃদ্ধি এবং নতুন শক্তি দিচ্ছে।"

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, "গত ১০ বছরে আমাদের প্রচেষ্টার ফলে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে। আমাদের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকদের দেওয়া আর্থিক সহায়তায় বাজারে পৌঁছনো তাঁদের কাছে সুগম হচ্ছে। পাশাপাশি কৃষির খরচ কমেছে এবং তাঁদের আয়ও বেড়েছে।"

You might also like!