Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Aditya L1: নতুন বছরেই সূর্যে পৌঁছবে আদিত্য, কী কী প্রশ্নের উত্তর খুঁজবে এই সৌরযান জানেন?

Aditya L1
Aditya L1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমশই সূর্যের দিকে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। এর মধ্যেই এল সুখবর। নতুন বছরেই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী ল্যাগরাঞ্জিয়ান পয়েন্টে ঢুকবে আদিত্য (Aditya L1)। সেখান থেকেই মাপঝোক এবং গবেষণা করে তথ্য পাঠাবে সৌরযানটি।

ইসরোর তরফে জানানো হয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মাঝে এক কক্ষপথ রয়েছে। যার নাম ল্যাগরেঞ্জ পয়েন্ট। এই পয়েন্টেই আগামী ৬ জানুয়ারি ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য এল-১। সূর্যের বাইরে সবচেয়ে উত্তপ্ত স্তর করোনা। ওই স্তরের যাবতীয় তথ্য সেখান থেকেই আদিত্য তুলে দেবে গবেষণাকারীদের হাতে।

আর কী কী প্রশ্নের উত্তর খুঁজবে আদিত্য?

ইসরো জানিয়েছে, সূর্যের বাইরের স্তর করোনার তাপমাত্রা কখনও বাড়ে কখনও কমে। এই তাপমাত্রার রকমফেরের কারণ খুঁজবে আদিত্য। এছাড়াও সৌরবায়ুর গতিবেগ সম্পর্কেও ধারনা দেবে এই যানটি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…