Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

NF Railways: চলতি বছরে উল্লেখযোগ্য বৃদ্ধি এনএফ রেলওয়ে পরিচালিত স্পেশাল ট্রেনের সংখ্যা

NF Railways
NF Railways

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-চলতি বছরে (২০২৪) উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিচালিত স্পেশাল ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১ এপ্রিল থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) সফলভাবে ৭৪টি স্পেশাল ট্রেন পরিচালন করেছে, যা এই অঞ্চলের পাশাপাশি অন্যান্য অঞ্চলের যাত্রীদের প্রশংসনীয় পরিষেবা প্রদান করেছে।

এই সময়ের মধ্যে এনএফআর ৬৭৩টি ট্রিপ পরিচালন করে উল্লিখিত নির্ধারিত সময় পর্যন্ত ৯.৯ লক্ষেরও অধিক যাত্রীর চাহিদা পূরণ করেছে। এই স্পেশাল ট্রেনগুলি পরিচালনের ফলে আনুমানিক ৯৪.১৩ কোটি টাকার বেশি আকর্ষণীয় পরিমাণের অর্থরাশি উপার্জন হয়েছে, যার দ্বারা পরিষেবার মান বৃদ্ধি এবং রেল যাত্রীদের বর্ধিত ভ্রমণ চাহিদার মোকাবিলা করার ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। যাত্রীদের চাহিদা পূরণ করতে উল্লিখিত সময়সীমার মধ্যে মোট ৮.৮৩৭ লক্ষ অতিরিক্ত বার্থ প্রদান করা হয়েছে।

আজ  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। প্রেস বিবৃতিতে তিনি জানান, পূর্ববর্তী অর্থবর্ষের ১ এপ্রিল (২০২৩) থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যেখানে ১০০টি স্পেশাল ট্রেন পরিচালন করা হয়েছিল, তার তুলনায় চলিত বছরের প্রদর্শন অত্যন্ত উৎসাহজনক। ২০২৩-২৪ অর্থবর্ষে ১,১৪৪টিরও বেশি ট্রিপ পরিচালন করা হয়েছে, যার দ্বারা বার্ষিক উপার্জন হয়েছে ১০৯.৫৮ কোটি টাকা। এভাবে, একই সময়ে পূর্ববর্তী অর্থবর্ষ ২০২৩-২৪-এর সাথে ১ এপ্রিল থেকে ১৪ অক্টোবর (২০২৪) পর্যন্ত প্রদর্শন ও রাজস্ব উপার্জন উভয় ক্ষেত্রেই এক উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছে।

বর্তমান সময়ে ইতিমধ্যে ২০২৩-২৪ অর্থবর্ষের মোট রাজস্ব উপার্জনের প্রায় ৮৫.৯০ শতাংশ মাত্র সাড়ে ছয় মাসের মধ্যে অর্জন করতে সক্ষম হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দুর্গাপূজা, আসন্ন দীপাবলি ও ছটপূজার মরশুম উপলক্ষে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর (২০২৪) পর্যন্ত ১৩ জোড়া অর্থাৎ ২৬টি স্পেশাল ট্রেন পরিচালন করা হচ্ছে। সুতরাং, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এই সময়ে উৎসব স্পেশাল ট্রেনের ২৩৮টি ট্রিপ সম্পূর্ণ করবে।

প্রেস বিবৃতিতে কপিঞ্জল কিশোর শর্মা জানান, স্পেশাল ট্রেনের পাশাপাশি এই উৎসব ট্রেনগুলি অমৃতসর, বেঙ্গালুরু, গোরখপুর, প্রয়াগরাজ, কলকাতা, আনন্দবিহার, শ্রীগঙ্গানগর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলিকে আওতাভুক্ত করেছে, যার মধ্যে যাত্রাপথের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যস্থানগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সময়ে এই স্পেশাল ট্রেনগুলি জোনের মধ্যে এবং আগরতলা, নাহরলগুন, শিলচর, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, কাটিহার ইত্যাদি সহ অন্যান্য সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি করবে।

২০২৪-২৫ অর্থবর্ষের এখনও কয়েক মাস অবশিষ্ট রয়েছে। এরই মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বিগত বর্ষে নির্ধারিত অপারেশনাল বেঞ্চমার্ক অতিক্রম করতে প্রস্তুত হয়েছে। স্পেশাল ট্রেন পরিচালন করার ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রদর্শিত দক্ষতা এবং যাত্রীদের চাহিদা পূরণ করার ক্ষমতা এই ইতিবাচক ফল সৃষ্টি করতে মুখ্য ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

You might also like!