Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Special Train:উৎসবের মরশুমে চলছে একগুচ্ছ বিশেষ ট্রেন, রেলের উদ্যোগে খুশি যাত্রীরা

Special Train
Special Train

 

নয়াদিল্লি, ২ নভেম্বর : অতিরিক্ত ভিড় সামাল দিতে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। বিশেষ এই ট্রেন পরিষেবার কারণেই দীপাবলিতে সেভাবে সমস্যার মধ্যে পড়তে হয়নি যাত্রীদের। একইভাবে ছট পুজো উপলক্ষ্যেও চালানো হচ্ছে বিশেষ ট্রেন। রেলের এই উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন রেল যাত্রীরা।

প্রসঙ্গত, গত বছরের তুলনায় এই বছর উৎসবের মরশুমে চালানো হচ্ছে অনেক বেশি ট্রেন। ছট উৎসবকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে উত্তর রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করছে। বিশেষ ট্রেনগুলি জাতীয় রাজধানীতে আনন্দ বিহার, নয়াদিল্লি এবং নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে পরিচালনা করা হচ্ছে।

যাত্রীরা রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেক যাত্রী ভারতীয় রেল ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার ট্রেনের বগি সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। সবমিলিয়ে উৎসবের মরশুমে এবার রেল পরিষেবার খুশি যাত্রীরা।

You might also like!