Country

8 hours ago

Commercial LPG Prices Hike: আরও মহার্ঘ্য ১৯ কেজি সিলিন্ডার, বর্ধিত দাম পয়লা এপ্রিল থেকেই কার্যকর

A 19-kg commercial LPG now costs Rs 2,078.50 in Delhi
A 19-kg commercial LPG now costs Rs 2,078.50 in Delhi

 

নয়াদিল্লি, ১ এপ্রিল : পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যেই এবার দাম বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের। একধাক্কায় ১৯ কেজি সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে। পয়লা এপ্রিল থেকেই নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। দিল্লিতে পয়লা এপ্রিল থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৯৫.৫০ টাকা ও কলকাতায় ২১৮ টাকা বেড়েছে।

ঘরোয়া এলপিজির পরে এ বার কলকাতায় দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসেরও। কলকাতায় সিলিন্ডার প্রতি ২১৮ টাকা করে বেড়েছে। এর ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম কলকাতায় হল ২,২০৮ টাকা। আর দিল্লিতে ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২০৭৮.৫০ টাকা।

উল্লেখ্য, মার্চেই ঘরোয়া রান্নার গ্যাসের দাম বেড়েছিল। তার আগে মাসের শুরুতে বাণিজ্যিক রান্নার গ্যাসেরও দাম বেড়েছিল। এ বার পয়লা এপ্রিল থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আবারও বাড়ল। একধাক্কায় যা অনেকটাই বেড়েছে, এই বৃদ্ধির ফলে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা চিন্তার মধ্যে পড়লেন।

You might also like!