Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Delhi Assembly: অতিশী-সহ ১১ জন এএপি বিধায়ক সাসপেন্ড, বিধানসভা চত্বরে বিক্ষোভ-প্রতিবাদ

Delhi Assembly
Delhi Assembly

 

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : বিধানসভায় অনভিপ্রেত আচরণের জন্য দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা-সহ মোট ১১ জন আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা। এই ১১ জন বিধায়কের মধ্যে সঞ্জীব ঝা, গোপাল রাইও রয়েছেন। মঙ্গলবার বিধানসভায় উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার অভিভাষণের সময় এএপি বিধায়করা হইহট্টগোল করেন, এরপরই ১১ জন এএপি বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়।

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বাইরে বিক্ষোভ-প্রদর্শন করেন এএপি বিধায়করা। অতিশী বলেছেন, "বিজেপি মুখ্যমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট মন্ত্রীদের দফতরে ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি প্রতিস্থাপন করেছে। প্রধানমন্ত্রী মোদী কি ডঃ বিআর আম্বেদকরের চেয়ে বড়? যতক্ষণ না পর্যন্ত ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতি বসানো হবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।" গোপাল রাই বলেছেন, "যেভাবে আম্বেদকর ও শহীদ ভগৎ সিংকে অসম্মান করা হয়েছে, তাতে বিজেপির অভিপ্রায় বোঝা যাচ্ছে।"

You might also like!