Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Uttarakhand:উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে বন্ধ ১০০টি রাস্তা

100 roads closed in Uttarakhand due to heavy rains
100 roads closed in Uttarakhand due to heavy rains

 

দেরাদুন, ৪ জুলাই : উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি। বন্ধ হয়ে গেল ১০০টি রাস্তা। জানা গেছে, সেখানকার প্রধান নদীগুলি সবই বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হাওয়া অফিস জানাচ্ছে, গোটা এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চম্পাওয়াত, আলমোরা, পিথরগড়-সহ সমস্ত অংশেই প্রচুর বৃষ্টি হবে।

ইতিমধ্যেই গঙ্গা, অলকনন্দা, ভাগীরথী, সারদা, মন্দাকিনী এবং কোশী নদীর জল বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় চাকুটিয়াতে ৭২ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বাঁশিচানাতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে সকল বাসিন্দাকে নিচু এলাকা ছেড়ে উঁচু এলাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ছুটি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। গঙ্গা এবং সরযু নদীতে বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে জল। অন্যদিকে অলকনন্দা, মন্দাকিনী, ভাগীরথী নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…