Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

11 months ago

French fries: কোনো প্রিজারভেটিভ নয়—এবার বাড়িতেই বানান ক্রিসপি ক্যাফে-স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই!

Crispy Homemade French Fries
Crispy Homemade French Fries

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির আলুভাজার প্রতি প্রেম চিরস্মরণীয়। ভাত-ডাল-আলুভাজা যেন রোজকার জীবনের এক অনিবার্য অংশ। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকেলের মুখরোচক খাবারের তালিকায় এখন জায়গা করে নিয়েছে ‘ফ্রেঞ্চ ফ্রাই’। বাজার থেকে কেনা সংরক্ষণ করা প্যাকেট নয়, এবার ক্যাফের মতো স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই সহজেই বানিয়ে নিতে পারেন নিজেই, একেবারে ঘরোয়া উপায়ে। কীভাবে বানাবেন, চলুন জেনে নিই।

প্রথমে আলু কেটে নিয়ে তা ঠান্ডা জলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দিন। এর ফলে আলুতে থাকা স্টার্চ বেরিয়ে যাবে সহজেই। স্টার্চ থাকা অবস্থায় ফ্রেঞ্চ ফ্রাই বানানো সম্ভব নয়। প্রথমে ১৫ মিনিট ভিজিয়ে রাখার পর ঐ জল ফেলে দিয়ে ফের তা আরও ১০ মিনিট ভিজিয়ে রেখে দিন। এরপর কেটে রাখা আলু জলে ভাপিয়ে নিন। এতে ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে হবে।

আলু ভাপিয়ে নেওয়ার পর তা ফ্রিজে দেড় ঘন্টা মতো রেখে দিন। ভাজার আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে তেলে ভেজে নিন। মাথায় রাখবেন একবার নয় বরং দু’বার ভাজতে হবে বাড়িতে বানানো এই ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে মাঝারি আঁচে ভেজে তুলে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে ফের তা বেশি আঁচে ভেজে নিলেই তৈরি আপনার বাড়িতে বানানো ফ্রেঞ্চ ফ্রাই। ভাজা হয়ে গেলে উপর থেকে নুন ছড়িয়ে পছন্দের ডিপ দিয়ে খেতে পারেন বাড়িতে বানানো মুখরোচক ও মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। যা হবে একেবারে রেস্তোরাঁর মতো।


You might also like!